লজ্জিত দেশপ্রেম | lojjito deshprem | বিন ইনতাজ | বাংলা কবিতা।


লজ্জিত দেশপ্রেম 

       - বিন ইনতাজ
আমার কলম থমকে গেছে 
এই বাংলায় এসে,
প্রেমকাব্য লিখতেছিলাম 
আপন মনে বসে।
দেশপ্রেমে লিখতে গেলাম 
কলম দিল ভেঙ্গে, 
সুধী বাবুরা ক্ষ্যান্ত হলো 
আমায় হত্যা করে।
স্বাধীনতায় উজ্জীবিত 
বাকরুদ্ধ আমার কলম,
দেশপ্রেমে মজতে গিয়ে 
হলো আমার মরণ। 
আমি আবরার,সাগর-রুনি
আমি নিহত আর্মি-বিডিআর,
আমি স্বপ্ন স্বাধীনতা 
কোটি আম জনতার। 
আমি ব্যর্থ স্বাধীনতা 
তিরিশ লক্ষ শহীদের, 
আমি স্বাধীন হয়েও পরাধীন 
প্রতিবেশী ভারতের। 
আমি মাজেদার ছিন্ন কাপড়
প্রেমছবি রিফাতের, 
আমি গগণভেদী আর্তনাদ 
নিষ্পাপ শিশু রাজনের। 
আমি রাতের আঁধারে খুন হওয়া
শিশু তুহিনের বিভৎস লাশ,
আমি সোনার বাংলার ব্যর্থ ছাত্র 
প্রশ্নপত্র ফাঁস। 
আমি তনু, আমি বিশ্বজিৎ 
অগ্নিদগ্ধ সাদিয়ার অভিমানী ডায়েরি, 
আমি স্বৈরতান্ত্রিক সরকারের
দুঃশাসনের দিনলিপি। 
আমি লজ্জিত বাংলাদেশ
হচ্ছি ক্রমশ শেষ।
:
:
তারিখঃ ১১/১০/২০১৯

No comments