পাছে লোকে কিছু বলে-কামিনী রায় | বাংলা কবিতা | বিনইনতাজ

পাছে লোকে কিছু বলে  

     -কামিনী রায় 


       পাছে লোকে কিছু বলে
করিতে পারি না কাজ
              সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে,-
              পাছে লোকে কিছু বলে।
আড়ালে আড়ালে থাকি
              নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে
              পাছে লোকে কিছু বলে।
হৃদয়ে বুদবুদ মত
              উঠে শুভ্র চিন্তা কত,
মিশে যায় হৃদয়ের তলে,
              পাছে লোকে কিছু বলে।
কাঁদে প্রাণ যবে আঁখি
              সযতনে শুষ্ক রাখি;-
নিরমল নয়নের জলে,
              পাছে লোকে কিছু বলে।
একটি স্নেহের কথা
              প্রশমিতে পারে ব্যথা,-
চলে যাই উপেক্ষার ছলে,
              পাছে লোকে কিছু বলে।

No comments