দুধের কসম
মা তোর দুধের কসম খেয়ে বলছি
মা তোর ইজ্জতের নিকুচি করে বলছি।
তোর সন্তান আর ফিরবে না ঘরে
ঐ খুনি ধর্ষকদের বিচার না করে।
রাখিস না আমায় বেঁধে
ভালোবাসার ঐ বন্ধনে,
যেতে দে মা আমায়
অধিকার আদায়ের রণাঙ্গনে।
দিন শেষে সন্ধ্যায় ঐ লাশের মিছিলে
মা আমাকে খুঁজিস।
দেখা হবে মা তোর সাথে পরজন্মে
একটু ধৈর্য ধরিস।
প্রতিটি শিক্ষার্থীদের চোখে মা
আমাকে দেখিস।
মা তোর ইজ্জতের নিকুচি করে বলছি।
তোর সন্তান আর ফিরবে না ঘরে
ঐ খুনি ধর্ষকদের বিচার না করে।
রাখিস না আমায় বেঁধে
ভালোবাসার ঐ বন্ধনে,
যেতে দে মা আমায়
অধিকার আদায়ের রণাঙ্গনে।
দিন শেষে সন্ধ্যায় ঐ লাশের মিছিলে
মা আমাকে খুঁজিস।
দেখা হবে মা তোর সাথে পরজন্মে
একটু ধৈর্য ধরিস।
প্রতিটি শিক্ষার্থীদের চোখে মা
আমাকে দেখিস।
Post a Comment