নষ্টজন্মা

নষ্ট বিবেক থেকে বলছি
আমি পুরুষ,
এ জগত সংসারের স্বামী,
নারী করবে আমার পদচুমি।
নারী ;
এ জগত সংসারের দাসী।
নারী অপগা অপয়া,
নারী সর্বধ্বংসা
নারী এক নষ্টজন্মা
সতী নারী মহাকলঙ্ক,
নয় তারা সমাজের অংশ।
নারী পঙ্কিলতায় পূর্ণ
নারীর দেহ ভোগপণ্য, 
নারী সৃজিত হয়েছে
শুধু যৌনতার জন্য।
নারী অলক্ষীনি
নারী কেউটে নাগিনী,
নারী অশরীরী 
নারী অস্পৃশ্য হতভাগী।
১১/০৭/১৮

No comments