তুমিও পতিতা

বহুপুরুষগামী হলে যদি ঐ অবলা নারী যদি হয় পতিতা
তবে হে মহাপুরুষ বহুনারীগামী হলে তুমিও পতিতা
ঐ বোকা নারী তো দেহ বিলায় লোভে,ফাঁদে কিংবা জোরে
তুমি ইতর পুরুষ অর্থকড়ি ক্ষমতা দিয়ে কেন ঝাপিয়ে পড়ো ঐ নধর দেহে?
কোন সে মোহে,কোন সে অধিকারে, তুমি অন্যের নারীত্ব লুটো?
হে পুরুষ তুমিও পতিতা
ধিক! তোমায়
তুমি এক নষ্টজন্মা!
:
#নারীবাদী
:
#প্রতিবাদী_কন্ঠ
:
#Written_by_binintaj

No comments